আঃ মান্নান স্টাফ (রিপোর্টার) : রূপসা উপজেলা প্রশাসন এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৫-ই অক্টোবর সকালে উপজেলা অফিসার্স ক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হানিফ শিকদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আলী আকবর, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল, অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, আতাউর রহমান ফকির, রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, প্রধান শিক্ষক হায়দার আলী, যশোমন্ত ধর, মো. আহসান উল্লাহ, মধুমঙ্গল মল্লিক, বিউটি পারভিন, মো. বেল্লাল হোসেন, অশোক কুমার মজুমদার, সালমা ইয়াসমিন, মাদ্রাসা সুপার মাওলানা শফিউদ্দিন নেছারী, মো. কামাল হুসাইন, কমল চন্দ্র সানা,এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজীব মহলী, শ্যামল কুমার দাস, শাবানা, পারভিন সুলতানা, নাসরিন সুলতানাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষকদের মর্যাদা, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক এবং দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।