মোঃমাসুদ পারভেজ (স্টাফ রিপোর্টার)
নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে স্কাউট সদস্যদের ২ দিনব্যাপী দীক্ষা অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সমাপনীতে বিদ্যালয় প্রাঙ্গণ নতুন স্কাউট সদস্যদের পদচারণায় উৎসব মুখর হয়ে ওঠে।
আয়োজকরা জানান, স্কাউটিং শুধু একটি সংগঠনের কার্যক্রম নয়; বরং শৃঙ্খলা, সততা, দায়িত্ববোধ, নেতৃত্ব, মানবসেবা ও দেশপ্রেমের মাধ্যমে একজন শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সেই লক্ষ্যেই নতুন স্কাউট সদস্যদের নিয়ে আয়োজন করা হয়েছে এ দীক্ষা অনুষ্ঠানের।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাজ্জাদ হোসেন সিকদার,
লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্যা এ,কে,এম কামরুল হাসান, লোহাগড়া সরকারি কলেজের প্রভাষক আসমানী পারভীন, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সাংবাদিক ও ফারিয়া লোহাগড়া উপজেলার সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহাদ, সাংবাদিক শিমুল হাসান, মোঃ সেলিম জাহাঙ্গীর, সমাজসেবক সৈয়দ মোস্তফা, স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ হোসেন
সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা এসময় উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন সিকদার বলেন, স্কাউটরা সবসময় সৎ, দায়িত্বশীল ও পরিশ্রমী হয়ে কাজ করে।স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহযোগিতা, মানবিকতা ও দায়িত্ববোধের মতো গুণাবলি গড়ে ওঠে। শিক্ষার্থীদের বাস্তব জীবনে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা, আত্মনির্ভরশীলতা ও মানবসেবার শিক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।