মোঃ দেলোয়ার হোসেন শিমুল, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সজিব বাবু (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার (৭ অক্টোবর ২০২৬) রাত ৯টার দিকে উপজেলার দেবর ইউনিয়নের বনগ্রাম চকরঘু এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বনগ্রাম চকরঘু গ্রামের বাসিন্দা মোঃ আনিছুর রহমানের ছেলে মোঃ সজিব বাবুকে তার বসতবাড়ির প্রধান গেটের সামনে থেকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোমরে গোঁজা অবস্থায় ৯ পাতায় থাকা মোট ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো জব্দ করে পুলিশ।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির কাছ থেকে ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আটক সজিব বাবুর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে তাকে নওগাঁ আদালতে হাজির করা হয়।
আদালতে শুনানি শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী গ্রেপ্তার সজিব বাবুকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়।