মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- দেশের প্রাচীনতম পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করনের উদ্যোগ গ্রহনে প্রধানমন্ত্রী কর্তৃক প্রাথমিক সম্মতি প্রাপ্তির জন্য পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাস্ট্র ও বানিজ্য মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান বিমান বাহিনীর সাবেক এয়ার ভাইস মার্শাল(অবঃ) আলতাফ হেসেন চৌধুরী পৌরবাসীর পক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকেঁ প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পটুয়াখালীতে বিএনপির সহাস্রাধিক নেতা কর্মীদের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১ টায় তিতাস মোড় হতে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হেসেন চৌধুরীর সমর্থক বিএনপির সহাস্রাধিক নেতা কর্মী মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বনানীর মোড়ে গিয়ে মিছিল শেষ হয়।
মিছিল শেষে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট আল আমিন সুজন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি এ্যাড. মহসীন উদ্দিন, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক এ্যাড. তৌফিক আলী খান কবির, সাইদুর রহমান তালুকদার, বিএনপি নেতা আব্দুর রহমান খন্দকার, আব্দু লতিফ তালুকদার, লাউকাঠির সাবেক ইউপি চেয়ারময়ান মোঃ হাফিজুর রহমান, কমলাপুর ইউনিনয়নে চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা, মরিচবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামা টিটো, সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, জেলা মহিলা দলের সাবেক সাধারন সম্পাদক জেসমিন জাফর, গোলাম মাওলা মিঠুলসহ শত শত নেতা কর্মী।
উল্লেখ্য, প্রাচীনতম পটুয়াখালী পৌরসভা ১৮৯২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এ পৌরসভাটি 'এ' গ্রেডে আছে। এ পৌরসভায় ৯ টি ওয়ার্ডে ৫৫ হাজার অধিক ভোটার রয়েছে। বর্তমানে পটুয়াখালী পৌরসভার আয়তন ২৬ বর্গ কিলোমিটার।
সম্প্রতি, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল(অবঃ) আলতাফ হেসেন চৌধুরী দেশের প্রাচীনতম পটুয়াখালী পৌরসভাটিকে সিটি কর্পোরেশনে উন্নীত করার জন্য ০৯.০৯.২৬ ইং তারখ প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর কাছে ডিওলেটারের মাধ্যমে প্রস্তাব করায় প্রধানমন্ত্রী আবেদনটি বিবেচনায় নিয়ে পটুয়াখালী পৌরসভাটিকে সিটি কর্পোরেশনে রূপান্তরিত করার জন্য সংশ্লিস্ট মন্ত্রনালয়কে নির্দেশ দিয়েছেন।
প্রধান মন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীসহ পৌরবাসী।