লুৎফর রহমান রানা মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
আজ বুধবার (১৪ অক্টোবর) মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির লক্ষ্যে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্যারেড পরীক্ষায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোঃ মনিরুল ইসলাম। তিনি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বিধি মোতাবেক পরীক্ষার্থীদের প্যারেড পরীক্ষা গ্রহণ করেন।
এ সময় পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) জনাব এস. এম. মনসুর মূসা এবং মৌলভীবাজার পুলিশ লাইন্সের আরআই জনাব মোঃ রমিজ উদ্দিনসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।