তহিদুল ইসলাম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের ভাইয়েরপুকুর বাজারে সিএনজি ও অটোচালকদের মাঝে চাবির রিং বিতরণ করেছেন আটমূল ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য খোরশেদ আলম কাজল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে তাঁর এ উদ্যোগ স্থানীয়দের নজর কেড়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ভাইয়েরপুকুর বাজার এলাকায় সিএনজি ও অটোচালকদের হাতে চাবির রিং তুলে দেন তিনি। এ সময় চালকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। তাঁর এ উদ্যোগে বাজারের চালকসহ স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যায়।
চাবির রিং বিতরণ শেষে খোরশেদ আলম কাজল আসন্ন আটমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার এ উদ্যোগকে অনেকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, এ ধরনের ছোট ছোট উদ্যোগের মাধ্যমে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হতে পারে।
উল্লেখ্য, খোরশেদ আলম কাজল আটমূল ইউনিয়ন যুবদলের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি সাধারণ মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।