শুভ দেবজিৎ সাহা:(সংবাদদাতা)
টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট/(ডিসি)—আবু সাঈদ এর আহ্বানে জেলা আইনজীবী সমিতির কার্য নির্বাহী পরিষদ এবং সিনিয়র আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার-(১৫ই অক্টোবর) বিকেল ৩ ঘটিকার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়।
উক্ত,সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি-
আলহাজ্ব মো:মোনায়েম হোসেন খান(আলম) এবং সাধারণ সম্পাদক-
মোহাম্মদ সাঈদুর রহমান (স্বপন) সহ কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ ও সিনিয়র আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
এ সময় নবাগত জেলা প্রশাসক জেলা আইনজীবী সমিতির কার্য নির্বাহী পরিষদের মঙ্গল ও কল্যানের জন্য কাজ করবেন বলে জানান।
নবাগত জেলা প্রশাসক, মাদক মুক্ত টাঙ্গাইল উপহার দেওয়ার জন্য জেলা আইনজীবী কার্যনির্বাহী পরিষদের কাছে ব্যাপক সহযোগিতা চেয়েছেন।
তিনি টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন এবং বিভিন্ন
সমস্যার সমাধানের জন্য জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের কাছে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য,এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সভাপতি- আলহাজ্ব মো:মোনায়েম হোসেন খান (আলম) এবং সাধারণ সম্পাদক-মোহাম্মদ সাঈদুর রহমান (স্বপন) সহ সিনিয়র আইনজীবীগণ জেলা প্রশাসকের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন বলে তথ্য সুনিশ্চিত করা হয়েছে।