আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : খুলনার রূপসা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলামের সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার (১৯-শে অক্টোবর ২০২৬) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও মো. রিফাতুল ইসলাম। তিনি তার বক্তব্যে রূপসা উপজেলাকে একটি উন্নত ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি বদ্ধপরিকর।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হোসাইন রাজু, রূপসা থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা খান বজলুর রহমান, নির্বাচন অফিসার মো. আশরাফুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা অজিত কুমার ঘোষ, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. আবুল বাশার।
এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শেখ,
ঘাটভোগ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পাইক, জামায়াতে ইসলামী রূপসা উপজেলা শাখার আমির মাওলানা লবীবুল ইসলাম, নৈহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু, সদস্য সচিব দিদারুল ইসলাম দিদার, টিএসবি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ার খানসহ অনেকে।
শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রূপসা মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আতাহার আলী ফকির, কাজদিয়া কলেজের প্রভাষক মেসবাহ উদ্দিন সেলিম, চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জাহাঙ্গীর আলম, শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহসান উল্লাহসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ সহ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন।