আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে রূপসা প্রেসক্লাবের আয়োজনে আইচগাতি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতার সাথে চায়ের আড্ডায় নির্বাচনী আলাপ অনুষ্ঠিত হয়।
২৫-শে অক্টোবর সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে চায়ের অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা আমন্ত্রিত অতিথিকে
আইচগাতি ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা, সরকারি বিভিন্ন সুবিধা, জলাবদ্ধতা নিরসনসহ স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে চেয়ারম্যান প্রার্থীকে প্রশ্ন করেন।
প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন মানিক ।
এ সময় দলীয় সমর্থন প্রত্যাশী শেখ শফিকুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। দলীয় সমর্থন পেয়ে নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, জনদুর্ভোগ, সুখেও পানির ব্যবস্থা, জলবদ্ধতা নিরসন এবং ইউনিয়ন শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টি ও নাগরিকদের সকল অধিকার সহজে পাওয়ার ব্যবস্থা করব। ইউনিয়ন পরিষদের সকল সেবা সমূহ স্বচ্ছতার সাথে করা হবে।
এসময় এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার সংস্কার, জলাবদ্ধতা এবং বিভিন্ন ওয়ার্ডের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের প্রশ্নে তিনি বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সুপ্রিয় পানি ও জলবদ্ধতা আগে নিরসন করবো ইনশাল্লাহ। তাছাড়া সর্বাবস্থায় জনগণের সেবায় কাজ করে যেতে চাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
সাংবাদিক তরুণ চক্রবর্তী বিষ্ণু, কৃষ্ণ গোপাল সেন,খান মিজানুর রহমান, আখতার খান, গোলাম মোস্তফা, চিত্তরঞ্জন সেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।