শুভ সাহা:(সংবাদদাতা)
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়ায় নোমান টেক্সটাইলের সামনে ছুরিকাঘাতে রবিন রবীন্দ্র মনি ঋষি নামে এক সেলুন মালিক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত রবিন রবীন্দ্র মনি ঋষি জামিরদিয়া এলাকার অপূর্ব হেয়ার ড্রেসারের মালিক ছিলেন।
এ ঘটনায় স্থানীয় সাদ্দাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।
এনিয়ে ঐ এলাকায় সনাতনী ধর্মের পরিবারের দুইজনকে হত্যা করা হলো। .
একজন দীপু দাসকে আগুনে পুড়িয়ে আর মনি ঋষি কে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য,ভালুকা মডেল থানার (ওসি)-জাহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রবিন রবীন্দ্র মনি ঋষির লাশ থানায় নিয়ে এসেছে।