আঃ মান্নান (স্টাফ রিপোর্টার): আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি নেতা আলহাজ্ব মো. মহিউদ্দীন শেখ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী। আজ ২৯-শে অক্টোবর (বৃহস্পতিবার) সকালে নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামে তার নিজ বাসভবনে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন ।
প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের লিখিত বক্তব্যে পাঠাকালে তিনি জানান বিএনপির সাথে থেকে দলের দুঃসময়ে দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতা, মামলা, হামলা, গ্রেপ্তার ও কারাভোগের শিকার হয়েছেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির সময় তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে যোগ দেন। রাজনৈতিক জীবনে তিনি নৈহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি, রূপসা উপজেলা বিএনপির সহসভাপতি এবং খুলনা জেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিকূলতার মধ্যেও রাজনৈতিক আদর্শ থেকে সরে দাঁড়াননি বলে জানান এই বিএনপি নেতা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে নৈহাটী ইউনিয়নকে স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মহিউদ্দীন শেখ বলেন দল মত ধর্ম ও শ্রেণি পেশার ভেদাভেদ ভুলে সব মানুষের সেবা করতে চান তিনি। শিক্ষার প্রসার, তরুণ প্রজন্মের ইতিবাচক বিকাশ, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিতে চান। ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। জনগণের সহযোগিতা পেলে নৈহাটী ইউনিয়নকে শান্তি, সম্প্রীতি, শিক্ষা ও উন্নয়নের আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন।
জন্য কাজ করব সরকারি বিভিন্ন ভাতা বণ্টনের বিষয়ে তিনি বলেন, প্রকৃত দরিদ্র, অসহায় ও ন্যায্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। কোনো ধরনের পক্ষপাতিত্ব বা অনিয়মের সুযোগ না রেখে যোগ্যতার ভিত্তিতে সুবিধাভোগী নির্বাচনের পক্ষে তিনি। এ ছাড়া মাদক ও সন্ত্রাস নির্মূলের বিষয়ে তিনি বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নৈহাটী ইউনিয়নে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। এসময় তিনি আরও বলেন, আমি জনগণের সেবা করার লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে কাজ করার সুযোগ পেলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে নৈহাটী ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব।
প্রেস ব্রিফিংকালে তার সাথে উপস্থিত ছিলেন মোঃ আলেক মিয়া, মো: আব্দুস সালাম, মারুফ হোসেন, মোঃ হানিফ, তার ভাইপো সাংবাদিক এসএম মাহবুবুর রহমান, আবদুল্লাহ শেখ, মাঈনুল হাসান, বশির উদ্দিন সুজা, মোঃ জাহিদ শেখ, রেজাউল ইসলাম,আবুজার বাবু, নাজমুল হুসাইন, কবির গাজী, মো: সাঈদ শেখ, ওহিদ শেখ প্রমুখ ।