আঃ মান্নান (স্টাফ রিপোর্টার): সমন্বিত উদ্যোগে মানসম্মত শিক্ষা ও দক্ষ প্রজন্ম গড়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে খুলনার রূপসায় মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক মাসিক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার (৩-রা নভেম্বর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুসের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, অধ্যক্ষ এসএম আমজাদ হোসেন, উপাধ্যক্ষ মোঃ শহিদুল্লাহ, অধ্যক্ষ আতাহার আলী ফকির, সঞ্জয় কুমার সরকার, প্রধান শিক্ষক হায়দার আলী, মোঃ মনিরুজ্জামান, যশোমন্ত ধর, মধুমঙ্গল মল্লিক, কৃষ্ণ পদ রায়, দীপ্তিশ্বর বিশ্বাস, সরোজ কুমার হালদার, অমলনাথ শিকদার, আজিজা সুলতানা, মোঃ বেলাল হোসেন, সঞ্জীব সরকার, উত্তম কুমার বিশ্বাস, মোঃ বাকিবিল্লাহ, লক্ষ্মন কুমার সাহা, মাওলানা শফিউদ্দিন নেছারী, আহসান উল্লাহ শেখ, সালমা ইয়াসমিন, কমল চন্দ্র সানা, হুমায়ুন কবীর প্রমূখ।
সভায় মাধ্যমিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানের মান বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমে সমন্বয় এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।