স্টাফ রিপোর্টার (ধামরাই) মোঃ রাকিব হোসেন
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ক্যাডারদের চালানো সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধামরাই পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার, ধামরাই পৌর ছাত্রদলের সভাপতি মোঃ খোদা নূর রনি, ধামরাই পৌর যুবদলের মোঃ শহিদুল ইসলাম সুজন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ফেস্টুন ও ব্যানার হাতে শত শত নেতাকর্মী ধামরাইয়ের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, বিশৃঙ্খলা ও নাশকতামূলক ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের সর্বদা রাজপথে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।