প্রকাশিত সংবাদ'র বিষয়ে এসএমসিআইএফ'র প্রধান কার্যালয়ের মনিটরিং কর্মকর্তা কাজী কামরুল হাসান'র প্রতিবাদ করেছেন। গত ১১ নভেম্বর দৈনিক গণতদন্ত'র অনলাইনে এসএমসিআইএফ'র প্রধান কার্যালয়ের মনিটরিং কর্মকর্তা কাজী কামরুল হাসান'র বিষয়ে "কাজী কামরুল হাসানের ক্ষমতার অপব্যবহার ও পদোন্নতি বানিজ্যের অভিযোগ" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদ টির বিষয়ে প্রতিবাদ করে লিখিত বক্তব্য প্রদান করেছেন মনিটরিং কর্মকর্তা কামরুল হাসান প্রকাশিত সংবাদ টিকে তিনি মিথ্যা বানোয়াট হিসেবে অভিহিত পুর্বক সংবাদ টির ব্যাপারে ক্ষোভ প্রকাশ এর তীব্র প্রতিবাদ করেছেন। উক্ত সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ও তিনি করেছেন।