তহিদুল ইসলাম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার মোকামতলা উপজেলার গুজিয়া বাজারে অবস্থিত গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল-এ ২০২৭ শিক্ষাবর্ষে প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
আধুনিক ও পাঠদানবান্ধব পরিবেশে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই ভর্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিষ্ঠানের শৃঙ্খলা, নিয়মিত পাঠদান ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক শাহিনুর ইসলাম জানান, কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে যুগোপযোগী পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও বিশেষ নজর রাখা হচ্ছে। নতুন শিক্ষাবর্ষে আগ্রহী অভিভাবকদের দ্রুত সময়ের মধ্যে নির্ধারিত শ্রেণিতে সন্তানদের ভর্তি সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন তিনি।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য ০১৭২৫১৭১৫৮২ মোবাইল নম্বরে অথবা গুজিয়া বাজারস্থ বিদ্যালয় কার্যালয়ে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।