মমিন আলী
স্টাফ রিপোর্টার (ক্রাইম)
রাজধানীর পল্লবীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলি সহ শেখ ওসমান গনি সোহাগ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এস,আর,বি-৪
সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পল্লবী থানাধীন সেকশন-১২, ব্লক-ই, রোড-৬, বাসা-৫২ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও (৫)পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে ।