বীরগঞ্জ প্রতিনিধি:মোঃ হাবিবুর রহমান
দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৬০ পিস টাপেন্ডাডল ও ২৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মো. আশরাফুল ইসলাম ফুলি ও মো. শফিক আহমেদ সুমনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ১৬০ পিস টাপেন্ডাডল এবং ২৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা বীরগঞ্জ থানা, এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।