আঃ মান্নান (স্টাফ রিপোর্টার): রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের দক্ষিণ খাজাডাঙ্গা নিবাসী বিশিষ্ট আলেম ও সমাজসেবক হাফেজ মোঃ আবুল খায়ের (৬২) গতকাল ২৭-শে নভেম্বর সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
মৃত্যু কালে তিনি স্ত্রী দুই ছেলে, দুই মেয়ে,নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মরহুমের নামাজের জানাজা আজ ২৮-শে নভেম্বর সকাল সাড়ে ১০টায় দক্ষিণ খাজাডাঙ্গা গুলবাগ ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজের ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রূপসা উপজেলা আমির মাওলানা লবিবুল ইসলাম।
জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক সাবেক মেম্বার ও বিএনপি নেতা খন্দকার শরিফুল ইসলাম,হাফেজ জাহাঙ্গীর ফকির, প্রফেসর আসাদুজ্জামান,বিএনপি নেতা তরিকুল ইসলাম রিপন, হাফেজ মাওলানা গোলাম রসুল, হাফেজ মাওলানা আব্দুল গফফার, হাফেজ মাওলানা হারুন অর রশিদ, গুলবাগ হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মুফতি তারেক মাহমুদ, মাওলানা আবুল কালাম আজাদ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ এলাকার শত শত মুসল্লিবৃন্দ।
পরিবার সূত্রে জানায় মরহুম হাফেজ মোঃ আবুল খায়ের ঐতিহ্যবাহী খাজাডাঙ্গা গুলবাগ হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন ছাত্র ছিলেন, পরবর্তীতে শিক্ষাজীবন শেষ করে অত্র মাদ্রাসায় দীর্ঘদিন শিক্ষকতা করেন, এছাড়া তিনি মসজিদ-মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। সর্বশেষ তিনি বাগেরহাট জেলার মংলা বন্দর বিপণ জামে মসজিদে ইমাম ও খতিব হিসাবে কর্মরত ছিলেন। প্রায় তিন মাস আগে হৃদরোগ ও ফুসফুসে সমস্যা নিয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি এলাকায় খায়ের হুজুর নামে সুপরিচিত ছিলেন,তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।