1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 8:23 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

Reporter Name
  • Update Time : Sunday, November 29, 2020,
  • 181 Time View

মোঃ আনোয়ার হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধি-
প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও ভুক্তিসহ ১১ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে শহরের পায়রা চত্ত্বরে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ঐক্যপরিষদ ঝিনাইদহ জেলা শাখা এ আয়োজন করে।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ঐক্যপরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ শফি, সাধারণ সম্পাদক আসাদুর রহমান, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, ফারহানা মুর্শিদা, সহ-সাধারন সম্পাদক মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন, অর্থ-সম্পাদক নার্গিস আক্তার, প্রচার সম্পাদক সালমা খাতুন, সদস্য কবির উদ্দিন, তোফাজ্জেল হোসেন, রেশমা রহমান, রিজভী আহমেদ ও আব্দুল হান্নান।
বক্তারা, প্রতিবন্ধীতা সম্পর্কিত সম্মিলিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিও প্রদান, স্বীকৃতির তারিখ হতে শতভাগ বেতন ভাতা ও সকল সুবিধা প্রদান নিশ্চিত, সকল বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র/ছাত্রীদের শতভাগ উপবৃত্তি প্রদান, সকল বিদ্যালয়ের প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম অনুযায়ি বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ নিশ্চিত করা সহ ১১ দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করেন। মানববন্ধনে জেলার ৬ উপজেলার সকল শিক্ষক কর্মচারীরা অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট