1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 5:58 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

অভয়নগরে  নুর আলী মেম্বর  হত্যা মামলার চার্জশিট দাখিল।

Reporter Name
  • Update Time : Tuesday, September 13, 2022,
  • 292 Time View

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধি:

যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার নুর আলী শেখ হত্যা মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা অভয়নগর থানার এসআই নজরুল ইসলাম। এছাড়া চার্জশিটে দুজন আসামির অব্যহতির আবেদন জানানো হয়েছে। চার্জশিটে অভিযুক্তরা হলেন, অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামের মৃত কাদের দফাদারের ছেলে মুরাদ শেখ, মৃত ইলাহী মোল্লার ছেলে হুমায়ুন মোল্লা, রানাগাতি গ্রামের আবছার আকুঞ্জীর ছেলে মিজানুর রহমান মিজান আকুঞ্জী, শুভরাড়া গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে সোহাগ গাজী ও মিজান গাজী, মৃত বিজয় কৃষ্ণ দাসের ছেলে উজ্জল কুমার দাস, নুর মোহাম্মদ ওরফে মিঠু আকুঞ্জীর ছেলে আরমান আকুঞ্জী, শুভরাড়া মাঠপাড়ার মৃত এলাহী বক্স শেখের ছেলে উজির আলী শেখ, শুভরাড়া দক্ষিণপাড়ার মৃত ইলাহী মোল্লার ছেলে ফিরোজ মোল্লা, ইয়াকুব শেখের ছেলে তুরান শেখ ও নছর শেখ, রানাগাতি গ্রামের সোবহান মল্লিকের ছেলে নান্নু মল্লিক, নেউলী গ্রামের গফ্ফার গাজীর ছেলে সুলতান গাজী ও নাউলী উত্তরপাড়ার মোসলেম আকুঞ্জীর ছেলে ফুরকান আকুঞ্জী। এর মধ্যে নছর শেখ ও তুরান শেখকে পলাতক এবং অন্যদের আটক দেখানো হয়েছে চার্জশিটে। এছাড়া জিয়াদ শেখ ও মুসা গাজী নামে দুই আসামির অব্যহতির আবেদন জানানো হয়েছে। জিয়াদ শেখ শুভরাড়া গ্রামের মৃত কাদের দফাদারের ছেলে এবং মুসা গাজী একই গ্রামের আজগার গাজীর ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৭ মার্চ রাত ৮টার দিকে শুভরাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার নুর আলী শেখ তার ছেলে ইব্রাহিমকে সাথে নিয়ে মোটরসাইকেলে করে স্থানীয় বাবুরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। কিছুদূর পৌঁছালে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে গতিরোধ করে এবং নুর আলী শেখের মাথা ও বুকে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান নুর আলী শেখ। পিতাকে বাঁচাতে গিয়ে গুলিতে জখম হয় ইব্রাহিম। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. তহমিনা খাতুন ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জনকে আসামি করে ৯ মার্চ অভয়নগর থানায় একটি মামলা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট