1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 11:03 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

Reporter Name
  • Update Time : Sunday, July 9, 2023,
  • 280 Time View

আলীকদম উপজেলার ক্রিলাইপাড়া ৫৯ বোতল বিদেশি মদসহ সিএনজি চালাক আটক।

বিশেষ প্রতিনিধিঃ

আলীকদম উপজেলার ক্রিলাইপাড়া চেকপোস্টে একটি নম্বর বিহীন সিএনজিতে তল্লাশি চালিয়ে ৫৯ বোতল বিদেশি মদসহ চালকে আটক করেন বিজিবি।

শনিবার (৮ জুলাই) রাতে আলীকদম উপজেলা ৪নং কুরুকপাতা পোয়ামুহুরী ক্রিলাইপাড়া অস্থায়ী যৌথ চেকপোস্টে একটি নম্বর বিহীন সিএনজিতে তল্লাশি চালায়।

এসময় সিএনজি থেকে পৃথক তিনটি বস্তায় ৫৯ বোতল বিদেশি মদসহ মোঃ রিদোয়ান (২৬) নামের এক ব্যক্তিকে আটক করেছেন আলীকদম ব্যাটালিয়ন (৫৭) বিজিবি।

আটককৃত ব্যক্তি হলেন আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড়ের দক্ষিণ বাবুপাড়ার আমির হামজার ছেলে মোঃ রিদোয়ান(২৬) সে পেশায় সিএনজি চালাক।

বিজিবি সূত্রে জানা যায়, আলীকদম-কুরুকপাতা- পোয়ামুহুরী সড়কের ক্রিলাইপাড়া অস্থায়ী যৌথ চেকপোষ্টে নিয়মিত তল্লাশীর সময় একটি নম্বর বিহীন সিএনজি কে থামতে সিগনাল দেন চেকপোষ্টের দায়িত্বরত সৈনিক।

এসময় গাড়ি থেকে একজন নেমে দৌড়ে পালিয়ে গেলে সন্দেহাতীত ভাবে তল্লাশীকালে সীটের পিছনে থাকা তিনটি বস্তায় বিভিন্ন ব্র্যান্ডের ৫৯ বোতল বিদেশি মদসহ উক্ত সিএনজি চালাকে আটক করা হয়। আটকৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত মালামাল বর্তমানে আলিকদম থানা হেফাজতে রয়েছে।

আটককৃত মালামালের মধ্যে ৩৬ বোতল “ঈগল হুইস্কি”, ১১ বোতল “ব্র্যান্ড রয়েল হুইস্কি” (২টি ভাঙ্গা) এবং ১২ বোতল “মারডালাই রাম” রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৮৮,৫০০ টাকা হবে বলে জানান।

উল্লেখ্য, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক সীমান্তে অবৈধ চোরাচালান বন্ধসহ অত্র অঞ্চলের আইন শৃঙ্খলা পরিপন্থী সকল কাজে সজাগ দৃষ্টি রাখাসহ এলাকার উন্নয়নমূলক কাজ এবং সকল সম্প্রদায়ের গরিব, অসহায়, ও দুস্থদের মাঝে সাহায্য সহযোগিতায় নিজেদের নিয়োজিত রেখেছেন।

জমির উদ্দিন
বিশেষ প্রতিনিধি
০৯/০৭/২০২৩ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট