1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 11:17 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

অসংখ্য কর্মী নিয়ে নৈরাজ্যের বিরুদ্ধে সাবেক মেয়র এর অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : Wednesday, November 1, 2023,
  • 213 Time View

 

 

রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে বিএনপি জামায়াতের ডাকা ৭২ ঘন্টার অবরোধের বিরুদ্ধে নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গোবিন্দগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সরকার এর নেতৃত্বে শত শত নেতাকর্মীর অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

পহেলা নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলমান ছিলো। পরে গোহাটি থেকে শুরু করে ঢাকা রংপুর মহাসড়কে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল প্রদক্ষিন করে চতুরঙ্গ মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গোবিন্দগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সরকার।

 

এসময় আতাউর রহমান সরকার বলেন, বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসের কথা দেশবাসী ভুলে যায়নি। কিভাবে নিরপরাধ মানুষজনকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, সবাই মনে রেখেছে। ২০১৪ ও ২০১৮ সালে বিএনপি-জামায়াত চক্র জ্বালাও-পোড়াও রাজনীতি শুরু করে। মহান মুক্তিযুদ্ধে গনহত্যা, মানবতাবিরোধী অপরাধের জন্য যখন বিচার শুরু হয় তখনই এই ধ্বংসাত্মক রাজনীতি শুরু হয়। তাই আজ বিএনপি জামাতের নৈরাজ্য ঠেকাতে আমরা সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও অংগসংগঠন নেত্রীবৃন্দ নিয়ে এই আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান করছি।

এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাজী ফরিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক ফরহাদ আলী, মেহেদী ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট