মোঃ মোফাসসেল সরকার,স্টাফ রিপোর্টার,
সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি,মুক্তিযুদ্ধা,সাংবাদিক, সাহিত্যিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।