1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 18, 2026, 11:08 pm
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

র‍্যাব-১৩ এর অভিযানে ৩৯৭বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Reporter Name
  • Update Time : Thursday, June 19, 2025,
  • 215 Time View

 

রংপুর থেকে স্টাফ রিপোর্টার
নিউজ প্রকাশিত ১৯ জুন বৃহস্পতিবার।

‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ‍জুন ২০২৫ তারিখ সময় দুপুর ০২.১৫ ঘটিকায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ১০নং কমলপুর ইউপিস্থ দাইনুর দক্ষিণ পাড়া বোচাপুকুর গ্রামের অন্তর্গত জনৈক তোজাম্মেল হক মাষ্টার এর গভীর নলকুপ ঘরের ভিতর অভিযান পরিচালনা করে প্লাস্টিকের বস্তার মধ্যে কৌশলে লুকানো অবস্থায় মোট ৩৯৭ বোতল ফেন্সিডিলসহ ধৃত আসামী ১। মোজাহার আলী (৪২), পিতা- মোঃ হবিবর রহমান, সাং- দাইনুর দক্ষিণ পাড়া (বোচা পুকুর), ২। মোঃ শাজাহান আলী (৩৫), পিতা-মোঃ মাজেদুর রহমান, সাং- জামালপুর সারকুড়ী, ৯নং আস্করপুর ইউপি, উভয় থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুর’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেপ্তারকৃত আসামী’দ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

…মূলকপি স্বাক্ষরিত….
বিপ্লব কুমার গোস্বামী
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)
অধিনায়কের পক্ষে
মোবাঃ
তারিখঃ ১৯/০৬/২০২৫ খ্রিঃ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট