1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 7:46 pm
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

‎ভুয়া এনজিওর প্রতারণা সোনাতলায় ৩কোটি টাকা আত্মসাৎতের অভিযোগ

Reporter Name
  • Update Time : Monday, September 1, 2025,
  • 200 Time View

 

‎মোঃ আসাদুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি

‎বগুড়ার সোনাতলায় ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ইন বাংলাদেশ (ডিএনবি) নামের একটি ভূয়া এনজিওর বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে থাকা প্রায় ১১০০ সদস্যের কাছ থেকে সংস্থাটি আনুমানিক ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে।

‎এ বিষয়ে গত ২৬ আগস্ট সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিখা খাতুন।

‎উপজেলার গড়চেতনাপুর গ্রামের শাহীন এর স্ত্রী শিখা খাতুন নামের এক নারী ভুক্তভোগী অভিযোগ করেছেন, বড় অঙ্কের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এনজিওর সদস্য হতে বাধ্য করা হয় তাকে। পরে তিনি নিজের পাশবইয়ের মাধ্যমে ১,৮০০ টাকা জমা দেন। কিন্তু প্রতিশ্রুত ঋণ না পেয়ে এবং টাকা ফেরত না পাওয়ায় তিনি প্রতারণার শিকার হয়েছেন।

‎অভিযোগে এনজিওটির সোনাতলা শাখার তিন ব্যক্তিকে প্রতারণার মূল হোতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা হলেন মোঃ আলমগীর হোসেন, পিতা: মৃত তসলিম উদ্দিন সরকার; মোঃ শামীম আকতার রতন, পিতা: মৃত মোজাফর হোসেন; এবং মোঃ মাহমুদুর রহমান রনি, পিতা: মৃত মোজাফর হোসেন।

‎ভুক্তভোগীসহ স্থানীয়দের দাবি, এনজিওটি সঞ্চয়ের প্রলোভন দিয়ে সদস্যদের কাছ থেকে কোটি টাকা সংগ্রহ করেছে। পরে সংস্থার কর্মকর্তারা টাকা নিয়ে গা ঢাকা দিয়েছেন।

‎এ বিষয়ে গত ২৬ আগস্ট সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিখা খাতুন। এলাকাটিতে চরম উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট