1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 11:47 am
Title :
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান: কালিহাতীতে এলেঙ্গা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা নগরের পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় – গাজীপুরবাসী  মাধবপুরে মন্টু সরকার-সহ ৩ জনের নামে আদালতের সমন জারি  আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে” —জিএমপি কমিশনার 

ধর্ম অবমাননার দায়ে সালথায় পল্লী চিকিৎসক আটক

Reporter Name
  • Update Time : Sunday, November 23, 2025,
  • 174 Time View

 

 

সাইদ গাজী , সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

মহান আল্লাহ কে নিয়ে কটুক্তি করে ধর্ম অবমাননা ও দাঙ্গা সৃষ্টির সম্ভাবনা থাকায় ফরিদপুরের সালথায় এক পল্লী চিকিৎসককে আটক করেছে সালথা থানা পুলিশ। আটককৃত পল্লী চিকিৎসকের নাম শেখ আক্তার হোসেন (৫৫), সে উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউসখালি গ্রামের মৃত রশিদ শেখের পুত্র। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউসখালি এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

জানা যায়, শেখ আক্তার হোসেন গত শুক্রবার তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে বাউল শিল্পী আবুল সরকারের কথা তুলে ধরেন। ভিডিওতে তিনি বাউল শিল্পীদের গানের কথা উল্লেখ করে মহান আল্লাহ কে চোর বাটপার ও খুনি বলেন। এছাড়াও তিনি বর্তমান সরকারকে তালেবান সরকার বলেন। ভিডিও টি ছড়িয়ে পড়লে স্থানীয় আলেম ওলামাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর বিষয়টি থানা পুলিশ কে অবহিত করলে শেখ আক্তার হোসেনকে আটক করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে সালথা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান রাসেল জানান, মহান আল্লাহ কে নিয়ে কটুক্তি ও ধর্ম অবমাননার দায়ের করা মামলায় পল্লী চিকিৎসক শেখ আক্তার হোসেন কে আটক করা করে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট