1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 2:25 pm
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে আগামী প্রজন্মকে গড়ে তুলতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, রূপসায় হেলাল।

Reporter Name
  • Update Time : Saturday, January 17, 2026,
  • 163 Time View

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : “খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল ” রূপসার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদের আয়োজনে ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী আজ ১৬-ই জানুয়ারি (শুক্রবার) বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় বিদেশি ও জাতীয় দলের খ্যাতনামা খেলোয়াড়দের উপস্থিতিতে মাঠে সৃষ্টি হয় বাড়তি উত্তেজনা ও দর্শনার্থীদের ব্যাপক উৎসাহ। খেলায় বিশেষ আকর্ষণ ছিলেন নাইজেরিয়ান খেলোয়াড় অভি। এছাড়া জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন শাহরিয়ার ইমন,শাকিল তপু, এনামুল এবং গোলরক্ষক শান্ত। ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে স্বাগতিক শহীদ মনসুর স্মৃতি সংসদ ও বাগেরহাট ফ্রেন্ডস ফুটবল একাডেমি। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে শহীদ মনসুর স্মৃতি সংসদ ৩–২ গোলে বাগেরহাট ফ্রেন্ডস ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন
বিজয়ী দলের খেলোয়াড় হৃদয়।
ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় ইমন,সেরা গোলরক্ষক নির্বাচিত হন বিজয়ী দলের গোলকিপার শান্ত,সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন আদনান আপন।
খেলা পরিচালনা করেন সুমন রাজু,আলী আকবর ও আজিজুল ইসলাম বাবলু।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী,কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ মানুষ হিসেবে গড়ে তোলে। গ্রামবাংলার মাঠ থেকেই একদিন জাতীয় দলের খেলোয়াড় তৈরি হয়। তাই ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। শহীদ মনসুর স্মৃতি সংসদের মতো সংগঠনগুলো সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও রূপসার ক্রীড়াঙ্গনের উন্নয়নে আমি সবসময় পাশে থাকবো।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ। খেলা পরিচালনা করেন সুমন রাজু,আলী আকবর ও আজিজুল ইসলাম বাবলু।ধারাভাষ্যকার ছিলেন মুস্তাহিদুর রহমান মুক্ত।

বিশেষ অতিথির বক্তৃতা করেন বিসিবি পরিচালক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু,জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পলাশ, জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান, মোল্যা রিয়াজুল ইসলাম, এম এ সালাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, বিএনপি নেতা এসএম আঃ মালেক, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, আজিজুর রহমান, দিদারুল ইসলাম।
টুর্নামেন্ট কমিটির আহবায়ক মাফতুন আহম্মেদ রাজার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুটবল কোচ ইমরুল হাসান ইমু, ক্রীড়ানুরাগী ও সমাজসেবক মহিউদ্দিন লিঠু, সমাজসেবক সৈয়দ আরশাদ আলী হাওলাদার, মাঠ পরিচালনা কমিটির আহবায়ক বাসির আহম্মেদ লালু, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহবায়ক মোঃ আলম শেখ, সদস্য সচিব সৈয়দ মাহমুদ আলী।
রূপসা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুন্না সরদারের পরিচালনায় উপস্থিত ছিলেন রয়েল আজম,শফিকুল ইসলাম বাচ্চু, হাবিবুর রহমান,বাদশা জমাদ্দার,এইচএম কামরুল,মহিতোষ ভট্টাচার্য,শামীম হাসান, ফ.ম. মনিরুল ইসলাম,রেজাউল ইসলাম রেজা, সাইফুল ইসলাম পাইক, সাজ্জাদ হোসেন সরদার, তরিকুল ইসলাম সুমন, শাহজামান প্রিন্স, মুক্তাদির বিল্লাহ, ইসরাইল বাবু, জামাল শেখ,আবুল কালাম,শাহাজাদা আলমগীর, শুভ গালিব, মনিরুজ্জামান, শাহিনুর, নাঈম আহম্মেদ, শাহরুখ হাসান,বেল্লাল শেখ,বাচ্চু বিশ্বাস, সোহাগ শেখ, ওসমান গনী, আবু দাউদ দানিশ, জিএম হিরোক, আবুল কাশেম, মনিশংকর প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট