সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিপুল পরিমাণ জাল টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার রূপসায় এমপি আজিজুল বারী হেলাল। রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার 

ছাত্র হত্যা মামলায় ফেনীতে প্রথম এজাহারভুক্ত আসামির জামিন, জনমনে প্রশ্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

 

 

ফেনী প্রতিনিধি:

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দায়ের হওয়া এক হত্যা মামলায় প্রথমবারের মতো এজাহারভুক্ত এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। এ ঘটনাকে ঘিরে জেলাজুড়ে আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। রাষ্ট্রপক্ষও আদালতের এ সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছে।

 

জামিনপ্রাপ্ত সোহেল ফুলগাজী উপজেলার যুবলীগের নেতা। তিনি মহিপালে সংঘটিত মামুন হত্যা মামলার এজাহারের ১১১ নম্বর এবং চার্জশিটের ১১৬ নম্বর আসামি।

 

বুধবার ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসফিকুল হক ফৌজদারি বিবিধ মামলা নং-৪৩২/২৬-এর শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপক্ষ থেকে দীর্ঘ শুনানি ও তীব্র বিরোধিতা করা হলেও আদালত জামিন মঞ্জুর করেছেন। গুরুতর এ ধরনের মামলায় এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত আসামির জামিন জনমনে উদ্বেগ তৈরি করেছে। প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

 

এদিকে, ঘটনাটি রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, “ছাত্র হত্যার মতো স্পর্শকাতর মামলায় এজাহারভুক্ত আসামির জামিন সাধারণ মানুষের মনে প্রশ্ন তৈরি করেছে। বিচারিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।”

 

আইনজীবী ও সচেতন মহলের অনেকেই মনে করছেন, বহুল আলোচিত এ মামলায় আদালতের এ সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews