সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিপুল পরিমাণ জাল টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার রূপসায় এমপি আজিজুল বারী হেলাল। রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার 

রূপসার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা গ্রামের(৯নং ওয়ার্ড) জামায়াতে ইসলামীর কমিটি পুনঃনবায়ন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

 

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার):রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়ন (৯ নং ওয়ার্ড) সামন্তসেনা গ্রামের জামায়াতে ইসলামীর ২০২৬-২০২৭ সেশন এর জন্য ওয়ার্ড কমিটি পুনঃনবায়ন করা হয়েছে। নৈহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আজিজুল হক এর তথ্য অনুযায়ী গতকাল ১৮-ই মে নতুনহাট বাজারে জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরী বৈঠকে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা সেক্রেটারি ও ৩নং নৈহাটি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুল্লাহ ইমন।

 

৩ নং নৈহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মুফতি মাওলানা মহিউদ্দিন এর সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার সেক্রেটারি মোঃ

নাজিম উদ্দিন, নৈহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আজিজুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

বৈঠকে ওয়ার্ড জামায়াতে ইসলামীর কর্মীদের উপস্থিতিতে এবং সরাসরি সমর্থনের মাধ্যমে নবগঠিত কমিটি বাস্তবায়ন হয়।

নবগঠিত কমিটিতে ৯ নং ওয়ার্ড সভাপতি হিসেবে নির্বাচিত হন মো. তৌহিদুল ইসলাম শেরশাহ্, সেক্রেটারি- মোঃ আল-আমিন, বায়তুল মাল- এম.এ আউয়াল খান, সহ-সভাপতি মোঃ হাফেজ মোফাজ্জল শেখ এবং সহ-সেক্রেটারি মোঃ আব্দুর রহমান(শাহীন সরদার)।

নবগঠিত কমিটির সভাপতি মো. তৌহিদুল ইসলাম শেরশাহ্ এক বিবৃতিতে ৯নং ওয়ার্ড সামন্তসেনা বাসীর সু-স্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতান্ত্রিক নিয়মানুযায়ী এই কমিটির আত্মপ্রকাশ ঘটেছে। এই অঞ্চলের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে দ্বীন ইসলামের ঝাণ্ডা উড্ডিয়মান রাখাই আমাদের প্রতিজ্ঞা। ৯নং ওয়ার্ড সামন্তসেনা শাখা জামায়াতে ইসলামীর সকল কর্মী, সমার্থক, সূধীজন এবং সকল এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থণ কামনা করেছেন। সাথে সাথে সকলকে পবিত্র ঈদুল আযাহার শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews