1. live@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. info@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রগতি সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ: শিবগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ   রূপসার বামনডাঙ্গা বাজারে জিএম কামরুজ্জামান টুকুর গণসংযোগ ও লিফলেট বিতরণে স্হানীয় নেতা-কর্মীদের ঢল।  গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন – প্রধানমন্ত্রী লালমনিরহাটে মাদকবিরোধী অভিযানে এক রাতে তিন মামলা গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার সালথায় তিন যুগ আগের সেতু এখন মড়নফাঁদ: ঝুকি নিয়ে চলাচল মুন্সিগঞ্জ সিরাজদীখানে ডাকাতি ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লক্ষাধিক টাকা ,দাবী পরিবারের রূপসায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।  প্রযুক্তিনির্ভর আনসার -গ্রাম প্রতিরক্ষা গড়ে তোলার ঘোষণা         গাজীপুরে – প্রধানমন্ত্রীর      সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি ও ফ্যাসিবাদী দোসর রনি জেলহাজতে গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ শুভ উদ্বোধন ও আলোচনা সভ।

মুন্সিগঞ্জ সিরাজদীখানে ডাকাতি ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লক্ষাধিক টাকা ,দাবী পরিবারের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জের সিরাজদীখানের কেয়াইন ইউনিয়নের হাজিগাও গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে মুখোশধারী ২০ -২৫ জনের একটি ডাকাত দল সশস্ত্র অবস্থায় মো.আবুল মুন্সীর তিন তলা বিশিষ্ট বিল্ডিং এর নীচতলার দরজা ভেঙ্গে ভীতরে প্রবেশ করে ডাকাতি করে। এ সময় ডাকাতদল ককটেল ফাটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। পায়ের হাটুর নিচে ককটেলের বারুদের আঘাত লেগে আয়শা আক্তার নামে এক নারী আহত হন। পরে ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল উদ্ধার করেছে সিরাজদীখান থানা পুলিশ। এ ঘটনা এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

 

ডাকাতরা মৃত আবুল মুন্সীর মেয়ে পারভিন আক্তার (৫০),ছেলে ফরিদ মুন্সী (৪৭)ও মামুন মুন্সীকে (৩৮)অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে মারধর করে।

ডাকাতির শিকার পরিবারটি দাবী ডাকাতদল ঘরের আলমারি ও মূল্যবান মালামাল তছনছ করে

 

পারভীন আক্তারের জমি বিক্রির ২১ লাখ,ফরিদ মুন্সীর ৪ লাখ টাকা, ১৩ ভড়ি স্বর্ণ ও ৩ টি মোবাইল সেট লুটে নেয় ডাকাত দল। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লক্ষাধিক টাকা বলেও পরিবারের দাবী করেন।

 

ফরিদ মুন্সী জানান,প্রথমেই তারা বাড়ীর সামনে ককটেল বিস্ফোরণ করে আতঙ্কে সৃষ্টি করে। দরজা ভেঙ্গে ঘরে ডুকে। আমার স্ত্রী আয়েশাকে মারধর করে,আমার স্ত্রীর পায়ের হাটুর নিচে ককটেলের বারুদের আঘাত লাগে। এ সময় পরিবারের সবাইকে জিম্মি করে আমার বোন পারভীনের জমি বিক্রির ২১ লাখ আমার কোরবানীর গরু কেনার ৪ লাখ, ১৩ ভড়ি স্বর্ণ আর ৩টি মোবাইল সেট লুটে নেয়।

 

ঘটনার খবর পেয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ কামরান হোসেন, সহকারী পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) আনোয়ার পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন । জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো.হাবিবুর রহমান বলেন, ঘটনার তদন্ত চলছে।মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে। ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল উদ্ধার হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট