সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিপুল পরিমাণ জাল টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার রূপসায় এমপি আজিজুল বারী হেলাল। রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার 

লালমনিরহাটে মাদকবিরোধী অভিযানে এক রাতে তিন মামলা গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

 

‎ লালমনিরহাট প্রতিনিধিঃ

‎মোঃ রব্বানী ইসলাম

‎লালমনিরহাটে মাদকবিরোধী অভিযানে এক রাতেই তিনটি পৃথক মামলা দায়ের করেছে সদর থানা পুলিশ। অভিযানে গাঁজা ও নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

‎থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক বিক্রয়ের অভিযোগে কয়েকজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদক উদ্ধার করা হয়।

‎মঙ্গলবার দিবাগত রাতে লালমনিরহাট সদর থানাধীন মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। চিনিপাড়া গ্রামের মোঃ আব্দুল জব্বারের মুদির দোকানের সামনে কাঁচা রাস্তার উপর সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়।

‎আটককৃতরা হলেন কাজির চওড়া এলাকার মোঃ সামিউল ইসলাম (২২), পিতা- নুর আলম এবং মোঃ মারুফ হোসেন (২১), পিতা- নুর ইসলাম। তল্লাশিকালে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হন এসআই (নিঃ) মোঃ আজহারুল ইসলাম। মামলাটি তদন্ত করছেন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ নূরুল হক সরকার।

‎একই রাতে আরেক অভিযানে মহেন্দ্রনগর ইউনিয়নের টিটিসি অফিস সংলগ্ন এলাকায় মোঃ হাসান আলী (২২) নামে এক যুবককে আটক করে পুলিশ। তিনি নায়েকগড় এলাকার বাসিন্দা।

‎পুলিশ জানায়, চিনিপাড়াগামী পাকা রাস্তার উপর সন্দেহজনকভাবে অবস্থানকালে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ০৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ হাজার টাকা।

‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার বাদী এসআই (নিঃ) মোঃ আজহারুল ইসলাম। মামলাটি তদন্ত করছেন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ শফিকুল ইসলাম।

‎রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে লালমনিরহাট পৌরসভার থানা পাড়া এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে পুলিশ। থানা পাড়া পুকুরপাড় এলাকায় জনৈক জয়নাল আবেদীনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃ রফিকুল ইসলাম রফিক (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

‎তিনি কাকেয়াটেপা ভাটিবাড়ী এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তার কাছ থেকে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ হাজার টাকা।

‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী এসআই (নিঃ) মোঃ নুরুল হক সরকার। মামলাটি তদন্ত করছেন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ শামীম।

‎এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ বলেন, “আমি জনগণের সেবা দিতে এসেছি। আইন সবার জন্য সমান। মাদক ও জুয়ার বিরুদ্ধে আমার অবস্থান অত্যন্ত কঠোর। কোনো অপরাধীকে ছাড় দেওয়ার সুযোগ নেই।

‎লালমনিরহাট প্রতিনিধি/মোঃ রব্বানী ইসলাম

‎তারিখঃ ২০ মে ২০২৬ ইং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews