1. live@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. info@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রগতি সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ: শিবগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ   রূপসার বামনডাঙ্গা বাজারে জিএম কামরুজ্জামান টুকুর গণসংযোগ ও লিফলেট বিতরণে স্হানীয় নেতা-কর্মীদের ঢল।  গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন – প্রধানমন্ত্রী লালমনিরহাটে মাদকবিরোধী অভিযানে এক রাতে তিন মামলা গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার সালথায় তিন যুগ আগের সেতু এখন মড়নফাঁদ: ঝুকি নিয়ে চলাচল মুন্সিগঞ্জ সিরাজদীখানে ডাকাতি ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লক্ষাধিক টাকা ,দাবী পরিবারের রূপসায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।  প্রযুক্তিনির্ভর আনসার -গ্রাম প্রতিরক্ষা গড়ে তোলার ঘোষণা         গাজীপুরে – প্রধানমন্ত্রীর      সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি ও ফ্যাসিবাদী দোসর রনি জেলহাজতে গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ শুভ উদ্বোধন ও আলোচনা সভ।

গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন – প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

দুর্যোগ মোকাবেলায় দক্ষ জনবল তৈরি, আধুনিক গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্যে গাজীপুরে “জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট” ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২০ মে) দুপুরে গাজীপুরের ধরপাড়া সাতাইশ চৌরাস্তা এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নাধীন এই গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।এ সময়

উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনঞ্জুরুল করিম রনি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গাজীপুরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্টরা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর এই ইনস্টিটিউট চালু হলে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে নতুন সুযোগ সৃষ্টি হবে। ভবিষ্যতে এটিকে আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণে পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে একটি স্মারক বৃক্ষরোপণ করেন এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় নেতাকর্মী ও স্থানীয় মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

গাজীপুর সফরকালে প্রধানমন্ত্রী আরও কয়েকটি সরকারি কর্মসূচিতে অংশ নেন। সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এবং সাধারণ মানুষের মাঝেও দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট