সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিপুল পরিমাণ জাল টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার রূপসায় এমপি আজিজুল বারী হেলাল। রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার 

রূপসার বামনডাঙ্গা বাজারে জিএম কামরুজ্জামান টুকুর গণসংযোগ ও লিফলেট বিতরণে স্হানীয় নেতা-কর্মীদের ঢল। 

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার): আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু গণসংযোগ চালিয়েছেন ২০ মে বুধবার। তিনি উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা বাজার সহ বিভিন্ন স্থানে মতবিনিময় করেন, জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং সবার দোয়া ও সমর্থন কামনা করেন। এটি তাঁর প্রতিদিনের প্রচার-প্রচারণার অংশ।

এ সময় জিএম কামরুজ্জামান টুকু বলেন আগামী নির্বাচনে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। জাতীয়তাবাদী শক্তি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হয়ে আমি সকলের পাশে থাকতে চাই। দলীয় মনোনয়ন পেলে রূপসার সকল জনসাধারণকে সাথে নিয়ে ভোটের মাধ্যমে জয়লাভ করে একটি আধুনিক রূপসা উপজেলা গড়তে চাই।

 

গণসংযোগকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন সৈয়দ নিয়ামত আলী,আবুল কাশেম কালা মেম্বর, বাবুল মাষ্টার, হালিম মোল্যা,আলাল মোল্লা, বুলবুল মোল্যা, আব্দুল্লাহ শেখ, হেদায়েত শেখ, ইকরাম মিনা, বিপ্লব মোল্য, নাইম মিনা,

নাজমুল ইসলাম সোহাগ, শরিফুল ইসলাম, ইসরাইল বাবু, জি এম হিরোক, ইমরান শেখ, শাহিদুল ইসলাম,কবির ফকির, সুজন শেখ, রমজান গোলদার, মিরাজুল ইসলাম মিরান,সুমন শেখ, সোহেল শেখ, ছাব্বির, কামরান, সবুজ, অপু দাস, তনু মন্ডল, রাজু সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews