
মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- বাংলাদেশ জাতীয়বাদী কৃষকদল পটুয়াখালী জেলা শাখার নবগঠিত কমিটির সংবর্ধনা ও কৃষকদলের সকল উপজেলা, পৌর ও ইউনিয়নের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত।
পটুয়াখালী জেলা কৃষক দলের নবগঠিত কমিটির সভাপতি মনিরুজ্জামান টিটু এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তরিকুল ইসলাম ইভান সিকদারের সঞ্চালনায় সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, পটুয়াখালী- ১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
বৃহষ্পতিবার (২১ মে) জেলা শিল্পকলা একাডেমীতে সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্না, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, আইডিবি কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহবায়ক ও ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক আহবায়ক জসিম সিকদার রানা, জেলা মহিলা দলের সাবেক সাধারন সম্পাদক জেসমিন জাফর, বিএনপি নেতা মোশাররফ হোসেন দুলাল মাদবর৷ লাউকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, এ্যাড. আনিছুর রহমান, জেলা যুবদলের সাবেক নেতা অ্যাড. আল আমিন সুজন।
আরও বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. হুমায়ুন কবির মজনু খা, জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া, জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক জাকির হাওলাদার, জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক নিজাম মাস্টার, ইটবাড়িয়া ইউনিয়নের সাবেক কৃষকদলের সভাপতি মো. মোস্তফা, বাঁশবাড়িয়া ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক আকরাম মৃধা, পৌর কমিটির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান বাচ্চু মৃধা, রাঙ্গাবালীর আহবায়ক আলমগীর হোসেন প্রমুখ।
সভায় প্রধান অতিথি আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা খালেদা জিয়ার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানও কৃষি সেক্টর ও কৃষকদের উন্নয়নে সরকার গঠনের তিন মাসের মধ্যে দরিদ্র কৃষকদের জন্য কৃষক কার্ড, সার, বীজ বিতরন এবং চাষাবাদে সেচ সুবিধার জন্য সারাদেশে খাল কাটাসহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন। পটুয়াখালীতে তিনটি সেতুসহ সকল অবকাঠামোর উন্নয়ন ম্যাডাম খালেদা জিয়ার সময় হয়েছে। প্রধানমন্ত্রী “শিশু আবিরার বগা সেতু চাই” ভিডিও বার্তা বিষয়টি নজরে নিয়ে তাৎক্ষণিক সেতু মন্ত্রীকে “বগা সেতু” এর স্থান পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন। অচিরেই সেতু নির্মানের কাজ শুরু করা হবে।
আলতাফ চৌধুরী আরও বলেন, সরকার গঠনের পর সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি কমেছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান জিরোটলারেন্স। তিনি আরও বলেন কমিটি গঠনে বানিজ্য বন্ধ করতে হবে, ত্যাগী, সৎ ও আদর্শ কর্মীদেরকে মূল্যায়ন করতে হবে।