সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিপুল পরিমাণ জাল টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার রূপসায় এমপি আজিজুল বারী হেলাল। রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার 

পটুয়াখালীতে ধর্ষন প্রতিরোধ মঞ্চের ব্যানারে শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ, হত্যা ও মব-সন্ত্রাসের বিচারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ, হত্যাকাণ্ড ও মব-সন্ত্রাসের বিচারের দাবিতে পটুয়াখালীতে ধর্ষন প্রতিরোধ মঞ্চ পটুয়াখালী ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

 

বৃহষ্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৫ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে শিশু রামিসাসহ সারা দেশে সংঘটিত সকল ধর্ষণ, হত্যাকাণ্ড ও মব-সন্ত্রাসের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে “We Want Justice for Ramisa” শ্লোগানে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন,ধর্ষণ প্রতিরোধ মঞ্চ – পটুয়াখালী জেলার আহ্বায়ক তোফাজ্জেল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানজিলা আক্তার সিমু, যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, ওবায়দুল হক (খোকন), আতিকুর রহমান, মোঃ রবিউল ইসলাম ও মোঃ রাসেল গাজী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মঞ্চ’র সদস্য সচিব মুহাম্মাদ এমাদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবু রায়হান, যুগ্ম সদস্য সচিব মোঃ জায়েদ গাজী, অরনোব হাসান ও মোঃ ফরহাদ আহমেদ রাজু,  মঞ্চ’র

মুখপাত্র কামরুল ইসলাম, সহ-মুখপাত্র তৃণা রহমান, সহ-দপ্তর সম্পাদক মোঃ অলিউল্লাহ হাওলাদার ও সদস্য আবু বকরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশে একের পর এক ধর্ষণ, হত্যা ও মব-সন্ত্রাসের ঘটনায় সাধারণ মানুষ চরম উদ্বিগ্ন। বিশেষ করে শিশু রামিসার মতো নিষ্পাপ শিশুদের ওপর নির্মম নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews