সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিপুল পরিমাণ জাল টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার রূপসায় এমপি আজিজুল বারী হেলাল। রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার 

এক মাসেও গ্রেপ্তার হয়নি সাংবাদিকের ওপর হামলাকারীরা, নিরাপত্তাহীনতায় ভুক্ত ভোগী পরিবার। 

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

 

মো..হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বি.কে বাড়ি এলাকায় সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলার এক মাস পার হলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে

 

ভুক্তভোগী সাংবাদিক ও ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চু জানান, ঘটনার পর জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি। আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করলেও তাদের গ্রেপ্তারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে তার অভিযোগ।

 

হত্যাচেষ্টার বর্ণনা ও চাঁদা দাবি

জানা গেছে, গত ১৭ এপ্রিল নিজ বাসভবনের নির্মাণ কাজ তদারকি করার সময় স্থানীয় গনি মিয়া, মোফাজ্জল হোসেন ও মাসুদসহ একদল সশস্ত্র সন্ত্রাসী তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে রড, লাঠি ও হাতুড়ি দিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কর জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

 

সাংবাদিক নির্যাতনের ঘটনা অবগত হওয়ার পর গাজীপুর পুলিশ সুপার জানান, “ঘটনার পর থেকেই আমি সার্বক্ষণিক থানায় যোগাযোগ রাখছি এবং আসামিদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews