1. live@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. info@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ লালমনিরহাটের আদিতমারীতে স্বপ্না বেগম ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ  প্রস্তুত ঐতিহ্যবাহী পূবাইল বাজার পশুর হাট ; কোরবানির কেনাবেচা শুরু কাল এক মাসেও গ্রেপ্তার হয়নি সাংবাদিকের ওপর হামলাকারীরা, নিরাপত্তাহীনতায় ভুক্ত ভোগী পরিবার।  বোরিতে এডমিরাল (অব.) খুরশীদ আলমের ছত্রচ্ছায়ায় এখনও বহাল ডিজি কমোডর মিনারুল! গবেষণার নামে বিলাসিতা, প্রকল্পের গাড়িতে সন্তানদের স্কুল যাতায়াত রূপসায় জেলা প্রশাসক, সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।   পটুয়াখালীতে ধর্ষন প্রতিরোধ মঞ্চের ব্যানারে শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ, হত্যা ও মব-সন্ত্রাসের বিচারের দাবিতে মানববন্ধন পটুয়াখালীতে জেলা কৃষকদলের নতুন কমিটির সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠিত ঢাকা কাস্টম এজেন্টস এসোসিয়েশনের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন দিলু আর নেই

লালমনিরহাটের আদিতমারীতে স্বপ্না বেগম ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

‎লালমনিরহাট প্রতিনিধি;

‎মোঃ রব্বানী ইসলাম

‎লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে স্বপ্না বেগম (৫০) নামে এক গৃহবধূকে গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে।

‎রোববার (২৪ মে) সকালে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে এ নৃশংস ঘটনাটি ঘটে।

‎নিহত স্বপ্না বেগম ওই এলাকার স্থানীয় মৃত নজমুল হকের মেয়ে এবং আবুল কালামের স্ত্রী।

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে নিজ বাড়িতে স্বপ্না বেগম রোববার সকালে ওই গৃহবধূ দেরীতে ঘুম থেকে উঠায় তাকে অনেকক্ষণ ডাকাডাকি করা হয়। কিন্তু দীর্ঘক্ষণ পরও তার কোনো সাড়া শব্দ না পাওয়ায়, পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় ঘরের ভেতর গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে আদিতমারী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

‎নিহত স্বপ্না বেগমের স্বজন শাহিনা খাতুন বলেন, সকালে ঘুম থেকে উঠার পর নিহত স্বপ্না বেগমে ঘর থেকে কোন সারা শব্দ নাই। পরে স্বপ্না বেগমের কোন সারা শব্দ না পেয়ে তার ঘরে প্রবেশ করি এবল ঘরে গিয়ে দেখি বিবস্ত্র অবস্থায় স্বপ্না বেগম পড়ে আছেন। তার শোবার খাটতিও ভাঙা ভেঙ্গে পড়ে আছে। পরে আমি চিৎকার করলে আমার দেবর ও আশপাশের কয়েকজন লোক ছুটে আসে। এ সময় আমরা দেখতে পাই তার নাক দিয়ে রক্ত বাহির হচ্ছে। এ অবস্থা দেখে আমরা তার শরীরে হাত না দিয়ে পুলিশকে খবর দেই। আমাদের ধারণা রাতে স্বপ্না বেগমকে ধর্ষণের পর বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

‎ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ এবং বিস্তারিত জানা যাবে।অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

‎এদিকে, প্রত্যন্ত গ্রামের ভেতর এমন নৃশংস ও বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

‎লালমনিরহাট প্রতিনিধি/মোঃ রব্বানী ইসলাম

‎২৪ মে’২০২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট