বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
খানসামায় প্রাথমিক শিক্ষা গিলে খাচ্ছে হুমায়ুন কবির পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল

চাটমোহরে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে শিশুর মৃত্যু, আহত মা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

লুৎফর রহমান হীরা, চাটমোহর,পাবনাঃ

পাবনার চাটমোহর উপজেলায় ঝড়-বৃষ্টির সময় ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার মা সালমা খাতুন।

নিহত হাসান উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামের শাহিনুর রহমানের ছেলে। আহত সালমা খাতুন শাহিনুর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল প্রায় ১১টার দিকে ঝড় ও বৃষ্টির সময় এলাকায় একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এ সময় খেলাধুলারত অবস্থায় হাসান অসাবধানতাবশত তারটিতে স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়। ছেলেকে উদ্ধার করতে গিয়ে তার মা সালমাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত মা-ছেলেকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আহত সালমা খাতুনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews