বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
খানসামায় প্রাথমিক শিক্ষা গিলে খাচ্ছে হুমায়ুন কবির পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল

বৃষ্টিভেজা মাঠে শিক্ষার্থীদের পাশে থাকা সেই শিক্ষিকাকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

 

 

মো: মিজানুর রহমান (পলাশ), ফেনী প্রতিনিধি:

 

ভালোবাসা, আন্তরিকতা ও শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম মমতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ফেনীর এক নিবেদিতপ্রাণ শিক্ষিকা। বৃষ্টিভেজা মাঠে ক্ষুদে ফুটবল দলের পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার হৃদয়স্পর্শী মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রশংসা কুড়ান তিনি।

 

জানা যায়, গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তারের শিক্ষার্থীদের প্রতি এমন মানবিক ও নিবেদিত আচরণ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। পরে তিনি ঈদ উপলক্ষে ওই শিক্ষিকার জন্য উপহার সামগ্রী পাঠানোর নির্দেশনা প্রদান করেন।

 

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আজ ফেনী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মনিরা হক শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তারের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।

 

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষকতা শুধু একটি পেশা নয়; এটি ভালোবাসা, প্রেরণা ও মানবিক মূল্যবোধের এক মহান প্রতিচ্ছবি। শিক্ষার্থীদের স্বপ্ন ও সাহস জাগিয়ে তুলতে যাঁরা নিরবে কাজ করে যান, তাঁদের প্রতি জেলা প্রশাসন, ফেনীর পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শুভকামনা জানানো হয়েছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি ইতোমধ্যে অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়েছে এবং শিক্ষকদের প্রতি সম্মান ও ভালোবাসার এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews