বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
খানসামায় প্রাথমিক শিক্ষা গিলে খাচ্ছে হুমায়ুন কবির পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল

গাজীপুরে প্রাইভেটকারসহ অস্ত্রধারী গ্রেপ্তার, এলাকায় চাঞ্চল্য

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি :

 

গাজীপুর মহানগরীর সদর থানায় পুলিশের বিশেষ অভিযানে ২টি অত্যাধুনিক বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ২টি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (২৯ মে) রাতে সদর থানাধীন ভাওয়ালগড় সাহেববাড়ি চৌরাস্তা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম ও সদর থানার চৌকস এসআই (নিরস্ত্র) উত্তম কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ভাওয়ালগড় সাহেববাড়ি চৌরাস্তা থেকে পূর্ব দিকে প্রায় ২০০ মিটার এলাকায় ব্যারিকেড চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন দুটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

 

 

অভিযানে জব্দ করা হয় ২টি বিদেশি তৈরি অত্যাধুনিক পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড পিস্তলের গুলি এবং ২টি প্রাইভেটকার। জব্দকৃত গাড়িগুলোর মধ্যে একটি সাদা রঙের টয়োটা এলিয়ন প্রাইভেটকার, যার রেজিস্ট্রেশন নম্বর মেট্রো-গ-১১-৮৪২৭ এবং অপরটি সিলভার রঙের টয়োটা এলিয়ন, যার রেজিস্ট্রেশন নম্বর মেট্রো-গ-১১-৫০৭২। এছাড়াও ঘটনাস্থল থেকে ব্যবহৃত মোবাইল ফোন ও বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামির নাম মাহাবুর হাসান বাধন (২২)। তিনি গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া পশ্চিমখন্ড এলাকার আলম মিয়ার ছেলে ।পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র বহনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে ও তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, মহানগর এলাকায় অস্ত্র, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত অস্ত্রগুলো কোথা থেকে আনা হয়েছে এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ অপরাধচক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews