বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
খানসামায় প্রাথমিক শিক্ষা গিলে খাচ্ছে হুমায়ুন কবির পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল

ফিরোজ মাস্টারের আদর্শ বুকে ধারণ করেই মানুষের পাশে থাকতে চাই– আসাদ হোসেন বুলবুল

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

পূবাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, প্রবীণ রাজনীতিক ও গণমানুষের নেতা প্রয়াত আলহাজ্ব ফিরোজ মাস্টারের স্মরণে অনুষ্ঠিত স্মরণসভা ও

দোয়া মাহফিল যেন রূপ নেয় এক আবেগঘন মিলনমেলায়।

 

শুক্রবার ( ২৯ মে) বিকালে আলহাজ্ব আসাদ হোসেন খানের নিজ বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের উপস্থিতিতে বারবার উঠে আসে ফিরোজ মাস্টারের রাজনৈতিক ত্যাগ, মানবিকতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতি।

 

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সিরাজুল ইসলাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান আলোচনায় উঠে আসেন প্রয়াত নেতার সুযোগ্য সন্তান ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন খান (বুলবুল)।

 

আবেগঘন বক্তব্যে বুলবুল বলেন,“আমার বাবা ফিরোজ মাস্টার সারাজীবন মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করেছেন। তার আদর্শ বুকে ধারণ করেই আমি মানুষের পাশে থাকতে চাই। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে আমার মূল লক্ষ্য।”

 

তিনি আরও বলেন, রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থের বিষয় নয়, এটি মানুষের কল্যাণে কাজ করার একটি দায়িত্ব। পিতার দেখানো পথ অনুসরণ করে তিনি পূবাইলের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চান বলেও জানান।

 

 

স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় নেতৃবৃন্দ বলেন, ফিরোজ মাস্টার ছিলেন পূবাইলের রাজনীতিতে এক পরিচ্ছন্ন ও জনবান্ধব ব্যক্তিত্ব। মানুষের বিপদে-আপদে তিনি সবসময় ছুটে গেছেন। তার মৃত্যুতে পূবাইল রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক ৪২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ, ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি, পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি কাজী আওলাদ হোসেন, সদস্য আফজাল হোসেন, শ্রমিকদল নেতা আকরাম হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

এদিকে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ৪১ নম্বর ওয়ার্ডজুড়ে এখন নির্বাচনী আমেজও স্পষ্ট হয়ে উঠেছে। বিভিন্ন এলাকায় শুভেচ্ছা ব্যানার, গণসংযোগ ও মতবিনিময় সভার মাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছেন আসাদ হোসেন খান (বুলবুল)।

 

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকায় তরুণ ও সাধারণ ভোটারদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা বাড়ছে। অনুষ্ঠান শেষে প্রয়াত ফিরোজ মাস্টারের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews