সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিপুল পরিমাণ জাল টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার রূপসায় এমপি আজিজুল বারী হেলাল। রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার 

রূপসায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন। 

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

 

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের তালতলা ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহিনুর শেখের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজ ৩-রা জুন

বুধবার বিকালে থানার মোড় বাজারে টিএসবি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

মানবন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু।

প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র ও যুগ্ম আহ্বায়ক আবুল কালাম গোলদার।

 

টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক খান আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানবন্ধনে আরও বক্তৃতা করেন নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু, বিএনপি নেতা মিন্টু শিকারি, হাকিম কাজী, সরদার শিহাব উদ্দীন, বাদশা জমাদ্দার, এইচ এম কামরুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বনি আমিন সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য খান মাসুদ হাসান, নয়ন মোড়ল, জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম রিপন, পূর্ব রূপসা ছাত্রদলের সদস্য সচিব এস এম আবু সাঈদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মানবন্ধনে বক্তারা শাহিনুর শেখের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন বক্তারা। নেতাকর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews