রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ, সাইকেল পেলেন ৫৪৮ ছাত্রী ইউটিলিটি সার্ভিস বন্ধের অনুরোধ রাজউকের। মিরপুরে নকশা ছাড়াই ৪ তলা ভবন নির্মাণ, ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার চূড়ান্ত নোটিশ জারি কয়রায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ‍্যা ও ভিত্তিহীন অভিযোগ  মানিকগঞ্জে২৫ বছরের সংসার ফেলে হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে মুসলিম পরিবারের এক নারী চলে গেছে      জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই হাজার অসহায়কে বিনামূল্যে চক্ষু সেবা আমরাও চাই হাসিনা দেশে ফিরুক, মানুষ তাঁর বিচার দেখতে চায়” : মীর শাহে আলম টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত  শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুরে পূজা মন্ডপে একজনকে পিটিয়ে গুরুতর জকম।  কালিহাতীতে বালু বিক্রির রাস্তা নিয়ে বিরোধ, আহত একাধিক

মসজিদের মাইক চুরির প্রতিবাদে কৈটারী উত্তরপাড়া জামে মসজিদে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

 

‎

‎লালমনিরহাট প্রতিনিধি;

‎মোঃ রব্বানী ইসলাম

‎

‎

‎

‎লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার,কৈটারী উত্তরপাড়ায় (০৭)জুন রবিবার, কৈটারী উত্তরপাড়া জামে মসজিদের মাইক চুরির ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে মসজিদের মুসল্লীবৃন্দ। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা যায়।

‎

‎আয়োজকদের পক্ষ থেকে জানান, ধর্মীয় উপাসনালয়ের সম্পদ চুরির মতো ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতিই নয়, বরং সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় অনুভূতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। মসজিদের নিয়মিত কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত মাইক চুরি হওয়ার ঘটনায় মুসল্লী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

‎

‎এ ঘটনার প্রতিবাদ জানাতে এবং প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আজ সকাল ১১টায় মসজিদ মাঠ প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত। কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মুসল্লী, যুবসমাজ এবং স্থানীয় সচেতন নাগরিকদের অংশগ্রহণের উপস্থিত ছিলেন।

‎

‎আয়োজকদের দাবি, মসজিদের সম্পদ চুরির ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা সমাজের সকল মানুষের দায়িত্ব।

‎

‎এদিকে মানববন্ধনকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, এমন প্রতিবাদী কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

‎

‎আয়োজকরা মানববন্ধন সফল পেশার মানুষ থেকে মানববন্ধনটি সম্পন্ন করেন।

‎

‎

‎লালমনিরহাট প্রতিনিধি/মোঃ রব্বানী ইসলাম

‎ তারিখ; ০৭-০৬-২০২৬_

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews