সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও টঙ্গীতে বিপুল পরিমাণ জাল টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার রূপসায় এমপি আজিজুল বারী হেলাল। রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক

উলিপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত, নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

 

সোহেল রানা, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে র‌্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।

 

রবিবার (৭ জুন) সকালে উপজেলা মসজিদুল হুদা সংলগ্ন এলাকায় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন নারী সংগঠন, পরিবেশকর্মী, সাংবাদিক ও সচেতন নাগরিক অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা রোধে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

 

অনুষ্ঠানে নারী অ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভ (নারী)-এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন, তথ্য আপা মনিরা খাতুন, ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, মৃত্যুঞ্জয় ও রশিদা বেগম লতাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

 

কর্মসূচির আয়োজন করে নারী অ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভ (নারী)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews