1. live@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. info@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
উলিপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত, নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া আনোয়ার হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজার থেকে গ্রেফতার উলিপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত, নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন মসজিদের মাইক চুরির প্রতিবাদে কৈটারী উত্তরপাড়া জামে মসজিদে মানববন্ধন কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ! শাহজালাল বিমানবন্দরের কার্গোতে বারবার আগুন: শর্ট সার্কিট নাকি ব্যবস্থাপনার ব্যর্থতা? ফেনীতে এডিস মশা নিয়ন্ত্রণে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কটিয়াদীতে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি বিশ্ব পরিবেশ দিবসে ‘ত্রৈমাসিক চলনবিলের সময়’-এর দ্বিতীয় বর্ষে পদার্পণ উদযাপন সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া আনোয়ার হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজার থেকে গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

 

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আনোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামি সাব্বির হোসেনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। একইসাথে তার বাবা আলমগীর হোসেনকেও গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ জানায়, প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে শনিবার (৬ জুন) দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার সদর থানা পুলিশের সহযোগিতায় সাব্বিরকে গ্রেফতার করা হয়। পরে তার বাবাকেও গ্রেফতার করে কসবা থানা পুলিশ। প্রধান আসামিকে কক্সবাজার থেকে কসবা থানায় আনা হচ্ছে।

 

এর আগে, শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় পূর্ব শত্রুতার জেরে আনোয়ার হোসেনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় শনিবার রাতে নিহতের বাবা গিয়াস উদ্দিন চৌধুরী সাব্বির হোসেন ও তার বাবা আলমগীর হোসেনকে আসামি করে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ‘মামলা দায়েরের অল্প সময়ের মধ্যেই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামিকে কসবায় আনার পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট