বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খানসামায় প্রাথমিক শিক্ষা গিলে খাচ্ছে হুমায়ুন কবির পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল

লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা, ইস্কাপ সিরাপ ও মোটরসাইকেল জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

‎লালমনিরহাট প্রতিনিধি;
‎মোঃ রব্বানী ইসলাম

‎সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ইস্কাপ সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

‎বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ জুন দুপুর ১২টা ৫০ মিনিটে গংগারহাট বিওপির আওতাধীন উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় (থানা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম) অভিযান চালানো হয়। এ সময় টহল দল সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে থামার সংকেত দিলে তারা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৪৪৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

‎এদিকে একই দিনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিদ্যাবাগিস এলাকায় পৃথক আরেকটি অভিযানে মোটরসাইকেলে করে আসা এক সন্দেহভাজন ব্যক্তিকে থামার সংকেত দেওয়া হলে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ০২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ এবং একটি সুজুকি ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

‎বিজিবির তথ্যমতে, জব্দকৃত ইয়াবার সিজার মূল্য ১ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা, মোটরসাইকেলের মূল্য ১ লাখ ১০ হাজার টাকা এবং ইস্কাপ সিরাপের মূল্য ৮০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য ২ লাখ ৪৪ হাজার ৩০০ টাকা।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের মতো কার্যক্রম কঠোরভাবে প্রতিহত করা হবে। পাশাপাশি যুবসমাজকে মাদকের ক্ষতি থেকে সুরক্ষিত রাখতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।

‎তিনি আরও জানান, ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।


‎লালমনিরহাট প্রতিনিধি/মোঃ রব্বানী ইসলাম
‎ তারিখ; ১১-০৬-২৬_

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews