বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খানসামায় প্রাথমিক শিক্ষা গিলে খাচ্ছে হুমায়ুন কবির পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল

রূপসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন। 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : আজ ১১-ই জুন (বৃহস্পতিবার) বাদ আসর মহান স্বাধীনতার ঘোষক,বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫-তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রহিমনগর বাজারস্থ ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খুলনা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক শাহ আলম ভূইয়া, সদস্য সচিব সোহাগ শিকদার।

 

অনুষ্ঠানটিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈহাটি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মাসুম সরদার, শহীদ শেখ, মন্টু হাসান, মোতালেব শেখ, হাসান গাজী, আমির খাঁ ও মোহাম্মদ আলী সবুজ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা মো. ইউসুফ শেখ, মাওলানা আজিজুর রহমান, মাওলানা আব্দুল্লাহ শেখ, নৈহাটি ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক সেলিম সরদার, সদস্য সচিব ওমর ফারুক, তাঁতীদল নেতা আজিজ শেখ, শ্রমিকদল নেতা সাবের হোসেন খান, আনসার আলী শেখ, শহিদুল ইসলাম, জহর শেখ, গোবিন্দ বিশ্বাস, আ. নুর, মেহেদী হোসেন সাদ, হাসান গাজী, হাফিজ, ইমরান, ইসলাম, আরাফাত, মফিজ এবং মাহমুদুল হাসান মনা-সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তাগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ হাসিবুর রহমান। পরে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews