1. live@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. info@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিহাতী রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠিত: সভাপতি শেলী, সম্পাদক মনির মোঃ আনিসুর রহমান শেলী : হজযাত্রীর ফেলে আসা লাগেজকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫ বিএনপি সরকার একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক,আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়,আজিজুল বারী হেলাল এমপি।  ধামশ্রেণী ভূমি অফিসে সেবা প্রদানে অর্থ আদায়ের অভিযোগ, কর্মকর্তার কথোপকথনের ভিডিও ফাঁস আশুগঞ্জে মেঘনা নদী থেকে নিখোঁজ  শিশুর লাশ উদ্ধার কালিহাতী উপজেলা যুবদলের উদ্যোগে মরহুম বকুল মিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপসাকে একটি শান্তিপূর্ণ,আধুনিক ও উন্নত উপজেলায় পরিণত করতে চাই,আজিজুল বারী হেলাল,এমপি।  তানোরে শিশুধর্ষণের অভিযোগে কিশোর আটক! রূপসায় আজিজুল বারী হেলাল এমপি-র মানবিক সাহায্য পেয়ে আবেগে আপ্লূত পঙ্গু বিএনপি সমর্থক। রূপসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন। 

ধামশ্রেণী ভূমি অফিসে সেবা প্রদানে অর্থ আদায়ের অভিযোগ, কর্মকর্তার কথোপকথনের ভিডিও ফাঁস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

 

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. আয়ুব আলীর বিরুদ্ধে বিভিন্ন ভূমি সেবা প্রদানে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি কথোপকথনের ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

অভিযোগ রয়েছে, ভূমি অফিসে জমিসংক্রান্ত বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ সেবাগ্রহীতাদের কাছ থেকে নির্ধারিত সরকারি ফি’র বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। ফাইলপ্রতি নির্দিষ্ট অঙ্কের টাকা না দিলে সেবা প্রক্রিয়া বিলম্বিত করা হয় বা নানা অজুহাতে ঝুলিয়ে রাখা হয় বলেও অভিযোগ ভুক্তভোগীদের।

 

সম্প্রতি সাংবাদিকদের হাতে আসা ভিডিও ফুটেজে ধামশ্রেণী ইউনিয়ন ভূমি অফিসে কয়েকজন সেবাগ্রহীতার সঙ্গে সহকারী ভূমি কর্মকর্তা আয়ুব আলীকে অর্থ লেনদেন বিষয়ে কথোপকথন করতে দেখা যায়। ভিডিওতে ফাইল প্রসেসিং সম্পন্ন করতে অর্থের বিষয়টি নিয়ে আলোচনা ও দরকষাকষির চিত্র ধরা পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাগ্রহীতা জানান, ভূমি অফিসে সরকারি ফি পরিশোধ করলেও অতিরিক্ত অর্থ না দিলে কাজ সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগে। এতে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন বলে তারা অভিযোগ করেন।

 

সরকারি নিয়ম অনুযায়ী, ভূমি সংক্রান্ত সেবার নির্ধারিত ফি অনলাইনের মাধ্যমে পরিশোধ করার বিধান রয়েছে এবং অতিরিক্ত অর্থ গ্রহণের কোনো সুযোগ নেই।

 

তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন সহকারী ভূমি কর্মকর্তা মো. আয়ুব আলী। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।”

 

এ বিষয়ে উলিপুরের সহকারী কমিশনার (ভূমি) এস.এম. মেহেদী হাসান বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন বলেন, “অভিযোগ বা প্রমাণ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট