বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খানসামায় প্রাথমিক শিক্ষা গিলে খাচ্ছে হুমায়ুন কবির পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল

হজযাত্রীর ফেলে আসা লাগেজকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক হজযাত্রীর সৌদি আরবে ফেলে আসা লাগেজকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

 

শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলা সদরের কদমতলী এলাকায় স্থানীয় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর কসবা হজ কাফেলার মাধ্যমে পবিত্র হজ পালন করতে সৌদি আরব যান। দেশে ফেরার সময় তিনি একটি লাগেজ সেখানে ফেলে আসেন। পরে লাগেজটি ফিরিয়ে আনার দাবিতে বৃহস্পতিবার তার পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট হজ এজেন্সির সাথে যোগাযোগ করেন। তবে এজেন্সির পক্ষ থেকে লাগেজের দায়-দায়িত্ব হজযাত্রীর নিজস্ব বলে জানানো হলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

 

অভিযোগ রয়েছে, এ ঘটনার জেরে বৃদ্ধার স্বজনরা হজ এজেন্সির কার্যালয়ে ভাঙচুর চালান। এর ধারাবাহিকতায় শনিবার সকালে কদমতলী এলাকায় দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ‘লাগেজ নিয়ে সৃষ্ট বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews