1. live@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. info@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিহাতী রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠিত: সভাপতি শেলী, সম্পাদক মনির মোঃ আনিসুর রহমান শেলী : হজযাত্রীর ফেলে আসা লাগেজকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫ বিএনপি সরকার একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক,আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়,আজিজুল বারী হেলাল এমপি।  ধামশ্রেণী ভূমি অফিসে সেবা প্রদানে অর্থ আদায়ের অভিযোগ, কর্মকর্তার কথোপকথনের ভিডিও ফাঁস আশুগঞ্জে মেঘনা নদী থেকে নিখোঁজ  শিশুর লাশ উদ্ধার কালিহাতী উপজেলা যুবদলের উদ্যোগে মরহুম বকুল মিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপসাকে একটি শান্তিপূর্ণ,আধুনিক ও উন্নত উপজেলায় পরিণত করতে চাই,আজিজুল বারী হেলাল,এমপি।  তানোরে শিশুধর্ষণের অভিযোগে কিশোর আটক! রূপসায় আজিজুল বারী হেলাল এমপি-র মানবিক সাহায্য পেয়ে আবেগে আপ্লূত পঙ্গু বিএনপি সমর্থক। রূপসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন। 

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠিত: সভাপতি শেলী, সম্পাদক মনির মোঃ আনিসুর রহমান শেলী :

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কর্মরত সাংবাদিকদের সংগঠন কালিহাতী রিপোর্টার্স ইউনিটি-এর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. আনিছুর রহমান শেলী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনির হোসেন।

শনিবার (১৩ জুন) সকাল ১১টায় কালিহাতী রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভাপতি পদে মো. আনিছুর রহমান শেলী ও সুমন চন্দ্র ঘোষের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৯ জন সদস্য ভোট প্রদান করেন। এতে মো. আনিছুর রহমান শেলী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এক ভোট বেশি পেয়ে সভাপতি নির্বাচিত হন। অন্যদিকে, সকলের সম্মতিক্রমে মনির হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি সুমন চন্দ্র ঘোষ ও শরিফুল ইসলাম মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ ও নেহাল খান, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা স্বাধীন, অর্থ সম্পাদক নাহিদ খান, দপ্তর সম্পাদক দেবাশীষ কর্মকার, ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান সমীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মমিন হোসেন এবং সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদিয়াত হোসেন সাদী।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রশিদ আহাম্মদ আব্বাসী, দাস পবিত্র, আবু সাঈদ, মিজানুর রহমান শামীম ও সুমন মিয়া।

সভায় বক্তারা বলেন, কালিহাতী উপজেলার মানুষের অধিকার আদায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় কালিহাতী রিপোর্টার্স ইউনিটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নতুন কমিটি ঘোষণার পর কালিহাতীর বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট